৪১৯ যাত্রী নিয়ে কাল প্রথম হজ ফ্লাইট

প্রকাশিত: 4 June 2022, 11:47:33 AM

ডেস্ক নিউজ ॥ আগামীকাল রোববার (৫ জুন) সকালে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে বলে জনিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। শুক্রবার (৩ জুন) রাজধানীর আশকোনা হজ অফিসে ১৪৪৩ হিজরি বর্ষের হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আগামী রোববার সকালে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ঢাকা থেকে সউদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। এবার বাংলাদেশ থেকে হজে অংশ নিতে পারছেন ৫৬ হাজার ৫৮৫ জন। তিনি আরও বলেন, বাংলাদেশের বিশাল সংখ্যক হজযাত্রী ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করে থাকেন। বেসরকারি এজেন্সিও আমাদের নির্দেশনা মেনে চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা হজ কার্যক্রম পরিচালনা করছি। বিগত ১৩ বছরে হজ কার্যক্রমের যে উন্নতি সাধন হয়েছে, তা দেশ-বিদেশে প্রশংসিত। হজ ব্যবস্থাপনা আইন-২০২১ অনুযায়ী এবার আমরা হজ কার্যক্রম পরিচালনা করছি।

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.