পিপ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা (অনূর্ধ্ব -১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তেগীর, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জর্জ এর পরিচালনায় এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই, উপজেলা জাতীয় পাট্রির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সরদার আব্দুর রউফ, ইউনুছ আলী বাদশা, রাজা হাসান,যতিন, মজিবুর রহমান সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচে পৌরসভা ও হাটখালী ইউনিয়ন অংশগ্রহণ করেন। খেলায় হাটখালী ইউনিয়ন কে হারিয়ে পৌরসভা জয়লাভ করে।
সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশিত: 19 June 2023, 9:37:22 PM
আরও খবর
ডারউইন টেস্ট: ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন তানজিদ, অল্পের জন্য বঞ্চিত মুমিনুল
অস্ট্রেলিয়ায় স্বপ্নের শুরু: হাসান মাহমুদের তোপে কোণঠাসা স্বাগতিকরা
ডারউইনে দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল বাংলাদেশ
স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন
ডারউইনে ২২ বছর পর টেস্টের ফেরা: হাসান-তাসকিনের তোপে কাঁপছে অস্ট্রেলিয়া
বিশ্বের ১১টি দুর্গম শৃঙ্গ জয় করে নতুন ইতিহাস গড়লেন কাতারি পর্বতারোহী শেইখা আসমা
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস
১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি

আপনার কমেন্ট লিখুন