বিশ্বকাপের আগে বাংলাদেশের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

প্রকাশিত: 27 June 2022, 10:11:11 AM

স্পোর্টস ডেস্ক ॥ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে খেলার বিষয়ে এরই মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত শনিবার পাকিস্তানি মিডিয়ার সঙ্গে আলাপকালে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা জানান এ তথ্য। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটি আয়োজনের পরিকল্পনা চলছে। রমিজ রাজা বলেন, ইংল্যান্ডের পাকিস্তান সফরের দিন-তারিখ নিশ্চিত হওয়ার পর, যেটা পাকিস্তানে শুরু হবে সেপ্টেম্বরের ১৫ তারিখ, আমরা নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছি। আমি চাই, বিশ্বকাপের আগে আমাদের দল অস্ট্রেলিয়ান পরিবেশে কিছু আন্তর্জাতিক ম্যাচে অংশ নিক। তাহলে, এই ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে দল তাদের সেরা কম্বিনেশন ঠিক করে নেয়ার সুযোগ পাবে, নিজেদের ভালোমত পরীক্ষা করে নিতে পারবে।

আরও খবর

ডারউইন টেস্ট: ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন তানজিদ, অল্পের জন্য বঞ্চিত মুমিনুল ডারউইন টেস্ট: ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন তানজিদ, অল্পের জন্য বঞ্চিত মুমিনুল অস্ট্রেলিয়ায় স্বপ্নের শুরু: হাসান মাহমুদের তোপে কোণঠাসা স্বাগতিকরা অস্ট্রেলিয়ায় স্বপ্নের শুরু: হাসান মাহমুদের তোপে কোণঠাসা স্বাগতিকরা ডারউইনে দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল বাংলাদেশ ডারউইনে দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল বাংলাদেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন ডারউইনে ২২ বছর পর টেস্টের ফেরা: হাসান-তাসকিনের তোপে কাঁপছে অস্ট্রেলিয়া ডারউইনে ২২ বছর পর টেস্টের ফেরা: হাসান-তাসকিনের তোপে কাঁপছে অস্ট্রেলিয়া বিশ্বের ১১টি দুর্গম শৃঙ্গ জয় করে নতুন ইতিহাস গড়লেন কাতারি পর্বতারোহী শেইখা আসমা বিশ্বের ১১টি দুর্গম শৃঙ্গ জয় করে নতুন ইতিহাস গড়লেন কাতারি পর্বতারোহী শেইখা আসমা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস ১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি  ১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি 

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.