পাঁচ মাসে ৭ মণ সোনা জব্দ শাহজালালে

প্রকাশিত: 24 June 2022, 10:27:51 AM

ডেস্ক নিউজ ॥ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ছে একের পর এক সোনাপাচারের বড় চালান। এর সঙ্গে সোনাপাচার চক্রের বাহকরা মাঝেমধ্যে ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন হোতারা। ফলে সোনার পাচার বেড়েই চলছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু শাহজালাল বিমানবন্দরেই গড়ে প্রতি মাসে জব্দ করা হচ্ছে অবৈধভাবে আসা অন্তত দেড় মণ সোনা। গার্মেন্ট অ্যাকসেসরিজের কার্টন, ময়লার ঝুড়ি, বিমানের সিট, টয়লেট, লাগেজসহ যাত্রীর শরীরের গোপন অঙ্গে বহন করা হচ্ছে সোনার এসব অবৈধ চালান। সোনার অবৈধ কারবার ঠেকাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তৎপরতায় কয়েক দিন পরপরই জব্দ করা হচ্ছে সোনার চালান। ঢাকা কাস্টম হাউস জানায়, শাহজালাল বিমানবন্দর থেকে চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) অবৈধভাবে আনা ২৭০ কেজি ১৪৬ গ্রাম (ছয় মণ ৩০ কেজি) সোনা উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ১২৮ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে জানুয়ারিতে ৩৩ কেজি ৪৫২ গ্রাম, ফেব্রুয়ারিতে ৮৫ কেজি ২৭৭ গ্রাম, মার্চে ৪৩ কেজি ১৮০ গ্রাম, এপ্রিলে ৭৭ কেজি ৯৪১ গ্রাম এবং মে মাসে ৩০ কেজি ২৯৬ গ্রাম সোনা আটক করা হয়েছে। এই চোরাচালানের বেশিরভাগই এসেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। এর মধ্যে গত পাঁচ মাসে ২৫ মামলায় আটক করা হয়েছে ২৫ জনকে।

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময় প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময় তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.