স্পোর্টস ডেস্ক ॥ ২৯ দল ঠিক হয়েছিল আগেই। বাছাইপর্ব পেরিয়ে আসা এই দলগুলোকে নিয়ে গত ২ এপ্রিল কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। বাকি ৩ দলেরও গ্রুপ ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেই ৩ দল কারা হবে, তার অপেক্ষা ছিল প্লে-অফ ম্যাচগুলোর জন্য। মঙ্গলবার রাতে শেষ হয়েছে প্লে-অফের লড়াই। শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা। এর মধ্য দিয়েই চূড়ান্ত হয়ে গেছে ৩২টি দলের নাম। গত ৬ জুন ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের ফাইনালে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে নাম লিখিয়েছে ওয়েলস। ১৪ জুন আন্তমহাদেশীয় প্লে-অফে পেরুকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। বাকি ছিল আরেকটি দল। মঙ্গলবার রাতে ৩২তম দল হিসেবে কাতারের টিকিট পেয়েছে কোস্টারিকা। আন্তঃমহাদেশীয় প্লে-অফে তারা ১-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এবারের বিশ্বকাপ মহাযজ্ঞ মাঠে গড়াবে চলতি বছরের ২১ নভেম্বর থেকে। ফাইনাল ১৮ ডিসেম্বর।
এক নজরে বিশ্বকাপের আট গ্রুপ
গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস
গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া
গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা
গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা।
কাতার বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত
প্রকাশিত: 16 June 2022, 12:12:39 PM
আরও খবর
ডারউইন টেস্ট: ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন তানজিদ, অল্পের জন্য বঞ্চিত মুমিনুল
অস্ট্রেলিয়ায় স্বপ্নের শুরু: হাসান মাহমুদের তোপে কোণঠাসা স্বাগতিকরা
ডারউইনে দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল বাংলাদেশ
স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন
ডারউইনে ২২ বছর পর টেস্টের ফেরা: হাসান-তাসকিনের তোপে কাঁপছে অস্ট্রেলিয়া
বিশ্বের ১১টি দুর্গম শৃঙ্গ জয় করে নতুন ইতিহাস গড়লেন কাতারি পর্বতারোহী শেইখা আসমা
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস
১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি

আপনার কমেন্ট লিখুন