ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ‘পদ্মা সেতু’

প্রকাশিত: 16 June 2022, 12:37:37 PM

স্পোর্টস ডেস্ক ॥ অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজের নামকরণ হচ্ছে ‘পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ’। সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এখনো কোনো টাইটেল স্পনসর না পেলেও বাংলাদেশের প্রতিষ্ঠান ওয়ালটন টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে তিন সিরিজেই থাকছে সহযোগী স্পনসর হিসেবে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান সংবাদমাধ্যমকে বলেছেন, সিরিজের স্বত্ব যারা কিনেছে, তারা প্রস্তাবটা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে। সেখান থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, এতে কোনো সমস্যা আছে কিনা। আমরা বলেছি সমস্যা নেই।
এ সিরিজের খেলা বাংলাদেশি দর্শকরা সরাসরি দেখতে পাবেন কিনা, সেটি এখনো নিশ্চিত হয়নি। এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে বিসিবি।

আরও খবর

ডারউইন টেস্ট: ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন তানজিদ, অল্পের জন্য বঞ্চিত মুমিনুল ডারউইন টেস্ট: ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন তানজিদ, অল্পের জন্য বঞ্চিত মুমিনুল অস্ট্রেলিয়ায় স্বপ্নের শুরু: হাসান মাহমুদের তোপে কোণঠাসা স্বাগতিকরা অস্ট্রেলিয়ায় স্বপ্নের শুরু: হাসান মাহমুদের তোপে কোণঠাসা স্বাগতিকরা ডারউইনে দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল বাংলাদেশ ডারউইনে দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল বাংলাদেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন ডারউইনে ২২ বছর পর টেস্টের ফেরা: হাসান-তাসকিনের তোপে কাঁপছে অস্ট্রেলিয়া ডারউইনে ২২ বছর পর টেস্টের ফেরা: হাসান-তাসকিনের তোপে কাঁপছে অস্ট্রেলিয়া বিশ্বের ১১টি দুর্গম শৃঙ্গ জয় করে নতুন ইতিহাস গড়লেন কাতারি পর্বতারোহী শেইখা আসমা বিশ্বের ১১টি দুর্গম শৃঙ্গ জয় করে নতুন ইতিহাস গড়লেন কাতারি পর্বতারোহী শেইখা আসমা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস ১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি  ১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি 

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.