ক্রীড়া প্রতিবেদক: ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটিং ক্লাব পাবনার উদ্যোগে এমএ মহিত ১১তম দাবা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ জুন পাবনা শহরের লাইব্রেরী বাজারস্থ মহিত ম্যানসনে দেশের বিভিন্ন জেলা থেকে অংশ গ্রহণকারী খেলোয়ারদের দিনব্যাপী প্রতিযোগীতা শেষে বিকাল ৫টায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়। মোহামেডান স্পোটিং ক্লাব পাবনার সহসভাপতি নাহিদ হোসেন জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
এমএ মহিত ১১তম দাবা প্রতিযোগীতায় প্রথম হয়েছেন মোহাম্মদ মানিক, দ্বিতীয় মো: আবুল হোসাইন, তৃতীয় মো: আরিফুল আমিন, চুতর্থ মো: হাদিউজ্জামান এবং পঞ্চম হয়েছেন আরিফুর রহমান রনি। প্রতিযোগীতার ফলাফল ঘোষণা করেন শাহেদ হোসেন ফারুক।
পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এম মুস্তাকিম সবুজ, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক সালেহ আল ফাতহ, দৈনিক বিবৃতি নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, ক্রীড়া সংগঠক মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোহামেডান স্পোটিং ক্লাব পাবনার সাধারন সম্পাদক রাশেদ হোসেন ফারুক।
ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটিং ক্লাব পাবনার উদ্যোগেএমএ মহিত ১১তম দাবা প্রতিযোগীতা অনুষ্ঠিত
প্রকাশিত: 10 June 2023, 9:29:22 PM
আরও খবর
ডারউইন টেস্ট: ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন তানজিদ, অল্পের জন্য বঞ্চিত মুমিনুল
অস্ট্রেলিয়ায় স্বপ্নের শুরু: হাসান মাহমুদের তোপে কোণঠাসা স্বাগতিকরা
ডারউইনে দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল বাংলাদেশ
স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন
ডারউইনে ২২ বছর পর টেস্টের ফেরা: হাসান-তাসকিনের তোপে কাঁপছে অস্ট্রেলিয়া
বিশ্বের ১১টি দুর্গম শৃঙ্গ জয় করে নতুন ইতিহাস গড়লেন কাতারি পর্বতারোহী শেইখা আসমা
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস
১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি

আপনার কমেন্ট লিখুন