• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা

পাবনা প্রতিনিধি:
পাবনার জনতা ব্যাংক পিএলসি’র বনগ্রাম বাজার শাখা থেকে গ্রাহকের ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা আত্মসাতের অভিযোগে শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৫ নভেম্বর) দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মমিন উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযুক্ত ব্যক্তি হলেন ওই শাখার ব্যবস্থাপক হেমায়েত করিম।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ জুলাই থেকে চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত বনগ্রাম বাজার শাখায় কর্মরত অবস্থায় হেমায়েত করিম ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের স্বাক্ষর জাল, গ্রাহকের অজান্তে নতুন চেকবই ইস্যু, নগদ ও বদলি ভাউচার ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে ব্যাংকিং সফটওয়্যারে লেনদেন সম্পন্ন করেন।

এ সময় তিনি গ্রাহকদের জন্য মঞ্জুরিকৃত ঋণের টাকা নিজে গ্রহণ করে মোট ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা আত্মসাৎ করেন।

দুদক জানায়, বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যবস্থাপকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *