• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ পাবনার ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার!!

স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ এর অভিযানে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২০ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, রবিবার (৩১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা গামী সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। অভিযানে র‌্যাবের সদর কোম্পানি, সিরাজগঞ্জের ডিএডি মোখলেছুর রহমানের নেতৃত্বে এসআই ও ফোর্স অংশ নেয়। এসময় সন্দেহভাজন তিন যাত্রীকে তল্লাশি করে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা সদর উপজেলার রাধানগর গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে আমিনুল ইসলাম রনি (৪৫), সুজানগরের ভবানীপুর গ্রামের মৃত সেকেন্দার আলী মন্ডলের ছেলে আব্দুল মজিদ মন্ডল (৪৮) ও পাবনা সদরের দোহারপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলর রাশেদ রানা (৪২)।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *