• Wed. Jun 17th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা সদরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ByFardin Zaman

Jun 14, 2026


স্টাফ রিপোর্টার, পাবনা:
পাবনা সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৪ জুন) পরিচালিত এসব অভিযানে ২ গ্রাম হেরোইন ও ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলিমের নেতৃত্বে পাবনা সদর এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ মাদকদ্রব্যসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, রাধানগর এলাকার মো. রমজান শেখ (৫৫) এবং দ্বীপচর এলাকার মো. ইমরান হোসেন (৪০)।
অভিযান চলাকালে উদ্ধারকৃত ২ গ্রাম হেরোইন ও ১৯ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে বিজ্ঞ আদালতের উপস্থিতিতে ঘটনাস্থলেই জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় উপ-পরিদর্শক মো. জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান প্রসিকিউশন পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত আটক দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। পরে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, “মাদকের বিস্তার রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *