• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক।। পাবনা

পাবনা সদর উপজেলার হাজিরহাট মাদারবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে অটো রিকশাগুলো সিঙ্গেল না দিয়ে হঠাৎ রাস্তার পাশে যাত্রী তুলতে থামে। এ সময় একটি দ্রুতগামী নসিমন অটো রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে যাচ্ছিল এমন এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিচয় এখনও জানা যায়নি। কেউ পরিচয় জানলে পাবনা সদর হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *