• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে নছিমন গাড়ির সঙ্গে সংঘর্ষে সিফাত হোসেন শাওন (১৮) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন ভবানীপুর ভাটোপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য রঞ্জুর ছেলে এবং বগুড়া ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূজার ছুটি উপলক্ষে শাওন বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাড়িতে এসে প্রায়ই মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে ঘুরে বেড়াতেন তিনি। দুর্ঘটনার দিন সন্ধ্যায় ভবানীপুর থেকে ভাঙ্গুড়া বাজারের দিকে যাওয়ার পথে ফকিরের মোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি নছিমন গাড়িকে সজোরে ধাক্কা দেন শাওন। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। তবে মোটরসাইকেলে থাকা আরেক যাত্রী সামান্য আঘাত পেলেও বড় কোনো ক্ষতি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *