পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন

প্রকাশিত: 13 September 2025, 3:00:30 PM

স্টাফ রিপোর্টার:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস (৩১)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে গিয়ে তিনি হঠাৎ পড়ে যান। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জান্নাতুল পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক রুমী খন্দকারের একমাত্র কন্যা। অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

পারিবারিক সূত্র জানায়, ছয় মাস আগে জান্নাতুলের বিয়ে হয় সহপাঠীর সঙ্গে। আপাতত রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে সম্পন্ন হলেও আগামী ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘরোয়া উৎসবের মাধ্যমে সংসার জীবনে প্রবেশ করার কথা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী। ২০০৯ সালে পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ২০১১ সালে পাবনা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে ২০১২ সালে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২০২১ সালে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি।

পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক রোখসানা খানম ডেইজি স্মৃতিচারণ করে বলেন, “জান্নাতুল খুব শান্ত স্বভাবের, চুপচাপ মেয়ে ছিল। অত্যন্ত মেধাবী ও ভদ্র আচরণের জন্য শিক্ষক-সহপাঠীদের কাছে প্রিয় ছিলো। তার আকস্মিক মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।”

শুক্রবার বাদ জুমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাতে মরদেহ পাবনায় আনা হয় এবং বাদ এশা শহরের কাচারিপাড়া মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

শিক্ষক জান্নাতুলের মৃত্যুতে প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ স্থানীয় সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.