রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ

প্রকাশিত: 28 August 2025, 9:06:08 PM

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:

রাজশাহীতে পিস্তলের ফায়ারিং পিন ‘মেরামত’ করতে গিয়ে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। বুধবার (২৭ আগস্ট) রাত ১১টা ৮ মিনিটের দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানায় এ দুর্ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ এসআইয়ের নাম ওয়ারেস আলী (৫০)। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ সূত্র জানায়, ওয়ারেস আলী ৩০ বছরের বেশি সময় ধরে পুলিশে চাকরি করছেন। কনস্টেবল হিসেবে কর্মজীবন শুরু করে ধাপে ধাপে এএসআই এবং পরে এসআই পদে উন্নীত হন তিনি। অভিজ্ঞ হয়েও দুর্ঘটনাবশত তার পিস্তল থেকে গুলি বের হয়ে যায়। গুলিটি তার পায়ের হাঁটুর ওপরে আঘাত করে এক পাশ দিয়ে বের হয়ে যায়।

কাটাখালী থানার ওসি আবদুল মতিন বলেন, “ওয়ারেস আলীর নামে ইস্যু করা পিস্তলটির ফায়ারিং পিনে সমস্যা হয়েছিল। তিনি সেটি মেরামতের চেষ্টা করার সময় দুর্ঘটনাবশত ট্রিগারে চাপ পড়ে গুলি ছুটে যায়। ভাগ্য ভালো যে গুলি পায়ের ওপর দিয়ে বেরিয়ে গেছে, বড় ধরনের বিপদ ঘটেনি। ঘটনার পরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে।”

বৃহস্পতিবার সন্ধ্যায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, “এসআই ওয়ারেস আলী আশঙ্কামুক্ত আছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।”

আরও খবর

পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা বুড়িগঙ্গায় একদিনে নারী-শিশুসহ ৪ মরদেহ উদ্ধার!! বুড়িগঙ্গায় একদিনে নারী-শিশুসহ ৪ মরদেহ উদ্ধার!!

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.