সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন

প্রকাশিত: 29 September 2025, 8:57:24 PM

স্টাফ রিপোর্টারঃ
পাবনার সাঁথিয়া উপজেলার পাইকরহাটি হাইস্কুলের কাছে (~২০০ গজ দূরে) রাস্তায় হঠাৎ পড়ে গিয়ে এক বৃদ্ধ (বয়স আনুমানিক ৭০-৭৫ বছর) মৃত্যুবরণ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি একাই চলাফেরা করছিলেন এবং তার সঙ্গে কোনো পরিচয়পত্র বা আত্মীয়স্বজন ছিলেন না। হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ার পরই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন তার পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে— কেউ যদি ওই বৃদ্ধকে চিনে থাকেন বা তার ছবি দেখে শনাক্ত করতে পারেন, তবে দ্রুত নিকটস্থ পুলিশ প্রশাসন বা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

জীবন অস্থায়ী যাত্রা— কেউ আসে, কেউ চলে যায়। কিন্তু এই মৃত্যু যেন এক অজানা রহস্যের জন্ম দিয়েছে। কোনো আত্মীয় ছিল না পাশে, ছিল না পরিচয়ের কোনো সূত্র। রাস্তার পাশে নিঃশব্দে হারিয়ে গেলেন একজন মানুষ, রেখে গেলেন শুধু প্রশ্ন— কে তিনি? কোথা থেকে এসেছিলেন? কাদের জন্য অপেক্ষা করেছিলেন?

মৃত্যু অনিবার্য হলেও, এমন নিঃসঙ্গ মৃত্যু হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.