• Sun. May 10th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু

ByFardin Zaman

May 9, 2026



পাবনার আটঘরিয়া উপজেলার নওদাপাড়া গ্রামে পারিবারিক অভিমানকে কেন্দ্র করে এক কিশোরীর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, শুক্রবার (০৯ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে নওদাপাড়া গ্রামের বাসিন্দা রুকাইয়া খাতুন (১৬) পারিবারিক বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি লুৎফর রহমান ও রিমা খাতুনের মেয়ে।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক অভিমান ছাড়া অন্য কোনো বিরোধ বা জটিলতার তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি নিয়ে নজরদারি অব্যাহত আছে।
এদিকে, কিশোরীর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং পারিবারিক বিষয়ে সচেতনতা ও সহনশীলতার ওপর গুরুত্বারোপ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *