• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;

পাবনা প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শুরু হয়েছে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কলেজ মাঠে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আওয়াল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. শরিফুল আলম, যিনি এডওয়ার্ড কলেজের সাবেক কৃতি শিক্ষার্থীও।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি তাদের নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখে। মাদক ও অনৈতিক কাজ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ক্যাম্পাসে নিয়মিত খেলাধুলার আয়োজন অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোর্তজা আলী খান এবং কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল খালেক। এছাড়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন পর্ব উপভোগ করেন।

অনুষ্ঠানের মাধ্যমে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আনন্দ, উদ্দীপনা ও খেলাধুলার চেতনা ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *