• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা জিলা স্কুল ভবন সংস্কার উদ্বোধন করলেন শিমুল বিশ্বাস

মোঃ সিয়াম:

পাবনার ঐতিহ্যবাহী জেলা স্কুল ভবনের প্রশাসনিক অংশের সংস্কার কাজের উদ্বোধন ও জেলার ১৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত হয় দুইটি গুরুত্বপূর্ণ আয়োজন। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র বিশেষ সহকারী, প্রখ্যাত শ্রমিক নেতা এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

সকাল সাড়ে ১১টায় পাবনা জেলা স্কুলে প্রশাসনিক ভবন সংস্কার কাজের উদ্বোধন করেন শিমুল বিশ্বাস। উদ্বোধন শেষে তিনি ঠিকাদার আলমগীর আহমেদ রূপককে নির্দেশনা দিয়ে বলেন—

কাজের মান যেন সর্বোচ্চ হয়। শিক্ষকদের যেন বলতে না হয় কাজ ভালো হয়নি। এবার কোনো অনিয়মের সুযোগ থাকবে না।”

উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন দিলালপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান বোখারী। পরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার উজ-জামান এবং সঞ্চালনা করেন বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক মো. কামরুজ্জামান।
শুরুতে কুরআন তিলাওয়াত করেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দ্বিপক কুমার মণ্ডল ও সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান খান।
এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শিক্ষক খান স্যারের হাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসভবন সংস্কারের আবেদনপত্র তুলে দেন শিমুল বিশ্বাস। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন—

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বিষয়টি আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাবনাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে।”

হরিজন সম্প্রদায়ের আন্দোলনের প্রসঙ্গে তিনি আরও বলেন—

তাদের ন্যায্য দাবি অযৌক্তিক নয়। মজুরি বৃদ্ধি ও চাল বিতরণের বিষয়টি জেলা প্রশাসককে জানাবো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
শেষে শিক্ষার্থীদের সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে ফটোসেশনে অংশ নেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *