• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

অনন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মো: মনিরুজ্জামান:
“ক্ষুদ্র ঋণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান (২০০৭)” অনন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে পাবনা শহরের শালগাড়িয়ায় অনন্য সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনন্য সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ্ব অ্যাড. জহির আলী কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সিনিয়র সহকারী জজ, জেলা লিগ্যাল এইড অফিস জনাব মোঃ আজাহারুল ইসলাম।

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ উপলক্ষে পাবনায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত এক হাজার মানুষের মাঝে বিনামূল্যে বৃক্ষ বিতরণ করা হয়।

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে এই উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা। তারা বলেন, বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বেশি বেশি গাছ লাগাতে হবে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সবুজ পৃথিবী গড়ার প্রতীক। প্রতিবছরই আমরা বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করি। আমাদের প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো ও তার যত্ন নেওয়া। এতে পরিবেশ যেমন রক্ষা পাবে, তেমনি মানুষের জীবনও হবে নিরাপদ।

অনুষ্ঠানে অনন্য সমাজ কল্যাণ সংস্থার গভর্নিং বডির সদস্য জনাব আতিয়ার হোসেন, সিনিয়র সহকারী পরিচালক জনাব রেজাউল করিম, হেড অব আইটি জনাব সজিবুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা জনাব হাসনাত জামিল প্রান্তসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *