• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনার ফরিদপুর পৌরসভায় আধুনিক যাত্রী ছাউনি ও শিশুপার্কের কাজের শুভ উদ্বোধন


বিশেষ প্রতিনিধি:
পাবনার ফরিদপুর পৌরসভায় আধুনিক যাত্রী ছাউনি ও পৌর শিশুপার্ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন পাবনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহেদ মোস্তফা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন এবং ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. সানাউল মোর্শেদ।
এ সময় ফরিদপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের সুবিধা নিশ্চিত করা এবং শিশুদের জন্য বিনোদন ও নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
উল্লেখ্য, প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার যোগাযোগ ও বিনোদন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় প্রশাসনের দায়িত্বশীলরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *