এ কেমন শত্রুতা : পাবনায় পুর্ব শত্রুতার কারণে বীরমুক্তিযোদ্ধার দুই বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: 6 December 2023, 8:28:27 AM

█ পাবনা অফিস
পুর্ব শত্রতার জের ধরে পাবনার আতাইকুলা থানার চরাডাঙ্গা মৌজায় বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান ওরফে বাতেন মাষ্টারের ২ বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার হাসিবুল ইসলামকে প্রধান আসামী করে পাবনার আতাইকুলা থানায় একটি মামলা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
এজাহার সুত্রে জানা যায়, আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান ওরফে বাতেন মাষ্টারের ঐ এলাকায় ২০ বিঘা জমি রয়েছে। বাতেন মাষ্টার দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত হয়ে চরম অসুস্থায় নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরছে। এই সুযোগে ঐ ইউনিয়নের মেম্বর হাসিবুল ইসলাম দীর্ঘদিন নানা ফন্দি ফিকির করে বাতেন মাষ্টারের সকল জমি অবৈধভাবে গ্রাস করার অপচেষ্টা করছে। তারই ধারবাহিতায় গত ৩১ মার্চ ২০ শতাংশ জমির জরো করে রাখা কাটা গম নিয়ে যায় হাসিবুল মেম্বর ও তার সাঙ্গপাঙ্গরা। এ ব্যাপারে থানায় মামলা দিলে পরে মাফ চেয়ে সে গম ফেরত দেয়। হাসিবুল মেম্বরের বাড়ীর পাশে বাতেন মাষ্টারের দুই বিধা জমির ধান কেটে ক্ষেতেই রাখে কৃষি শ্রমিকরা। এই কেটে রাখা ধান গত ১ ডিসেম্বর রাতে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ৩৬ হাজার টাকার ফসল পুড়ে নষ্ট হয়।
এ ব্যাপারে বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান ওরফে বাতেন মাষ্টার বাদী হয়ে স্থানীয় মেম্বার হাসিবুল ইসলাম (৩৭), তায়জুল ইসলাম (৩২), রানা (২১) ও পিয়ারুল ইসলাম (২৬) কে আসামী করে পাবনার আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
আতাইকুলা থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এবিএম ফজলুর রহমান
স্টাফ রিপোর্টার পাবনা অফিস
০৫ ডিসেম্বর, ২০২৩ ইং।

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.