সিরিজ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ

প্রকাশিত: 15 June 2022, 10:35:01 AM

স্পোর্টস ডেস্ক ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগেই বাংলাদেশ দলে দুঃসংবাদ। পিঠের ব্যথার কারণে ক্যারিবীয় সফর শেষ হয়ে গেল ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বীর। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, সফরে গিয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন থেকেই পিঠের ব্যথা অনুভব করতে শুরু করেন ইয়াসির। প্রথম ইনিংসে ১১ রান করেই উঠে যান। এরপর আর মাঠে নামা হয়নি এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। পিঠের ব্যথায় তার (২য় পাতায় দেখুন)
(১ম পাতার পর)ওয়েস্ট ইন্ডিজ সিরিজই শেষ হয়ে গেল। বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, এ রকম চোট থেকে সেরে উঠতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। এ কারণে রাব্বী টেস্ট সিরিজ খেলতে পারছে না। আগামী বৃহস্পতিবার অ্যান্টিগায় প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। পবিত্র হজ পালনের জন্য ছুটিতে থাকায় এ সফরে নেই সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

আরও খবর

ডারউইন টেস্ট: ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন তানজিদ, অল্পের জন্য বঞ্চিত মুমিনুল ডারউইন টেস্ট: ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন তানজিদ, অল্পের জন্য বঞ্চিত মুমিনুল অস্ট্রেলিয়ায় স্বপ্নের শুরু: হাসান মাহমুদের তোপে কোণঠাসা স্বাগতিকরা অস্ট্রেলিয়ায় স্বপ্নের শুরু: হাসান মাহমুদের তোপে কোণঠাসা স্বাগতিকরা ডারউইনে দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল বাংলাদেশ ডারউইনে দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল বাংলাদেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন ডারউইনে ২২ বছর পর টেস্টের ফেরা: হাসান-তাসকিনের তোপে কাঁপছে অস্ট্রেলিয়া ডারউইনে ২২ বছর পর টেস্টের ফেরা: হাসান-তাসকিনের তোপে কাঁপছে অস্ট্রেলিয়া বিশ্বের ১১টি দুর্গম শৃঙ্গ জয় করে নতুন ইতিহাস গড়লেন কাতারি পর্বতারোহী শেইখা আসমা বিশ্বের ১১টি দুর্গম শৃঙ্গ জয় করে নতুন ইতিহাস গড়লেন কাতারি পর্বতারোহী শেইখা আসমা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস ১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি  ১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি 

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.