পাবনায় দুটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

প্রকাশিত: 2 June 2022, 12:48:18 PM

শহর প্রতিনিধি ॥ পাবনায় একযোগে পৃথক দুটি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পাবনা- ০৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। গতকাল বুধবার দুপুরে পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নস্থ বাহাদুরপুর মোড় মসজিদ এলাকার হাবিবের বাড়ি হতে সাদেকের বাড়ি পর্যন্ত ৪১০ মিটার ও ভাঁড়ারা ইউনিয়নস্থ গঙ্গাধরদিয়ার ত্রাণের ব্রিজ হতে আক্কাজের বাড়ি পর্যন্ত ১০৯০ মিটার হেরিন বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। দুটি রাস্তার মোট দৈর্ঘ্য ১৫০০ মিটার। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮৩ লক্ষ ৫৮ হাজার টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রাস্তা নির্মাণ এ কাজ বাস্তবায়ন করবেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশফিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, হেমায়েতপুর ১,২,৩ ইউনিয়ন (৩য় পাতায় দেখুন)
(শেষ পাতার পর)আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান শেখ সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গ্রামীণ রাস্তাগুলোর উন্নয়ন ঘটানোর মধ্য দিয়ে সাধারণ মানুষের নানাবিধ উন্নয়ন সাধনের লক্ষ্যে উদ্বোধন কৃত রাস্তা পেয়ে এলাকার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.