সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তাবিষয়ক সাবেক প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি ফৌজদারি আদালত। মঙ্গলবার এই রায় ঘোষণা করা হয়। সিরিয়ায় গৃহযুদ্ধের সময় সংঘটিত বিভিন্ন অপরাধের দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, ২০১১ সালে দারা প্রদেশে বাশার আল-আসাদ সরকারের কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের শামিল। আদালত বাশার আল-আসাদকে পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে এবং আতেফ নাজিবকে পরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করেছেন।
উল্লেখ্য, বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে বিদ্রোহীরা ক্ষমতা দখলের সময় বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন।


আপনার কমেন্ট লিখুন