পাবনায় দুটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

প্রকাশিত: 2 June 2022, 12:48:18 PM

শহর প্রতিনিধি ॥ পাবনায় একযোগে পৃথক দুটি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পাবনা- ০৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। গতকাল বুধবার দুপুরে পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নস্থ বাহাদুরপুর মোড় মসজিদ এলাকার হাবিবের বাড়ি হতে সাদেকের বাড়ি পর্যন্ত ৪১০ মিটার ও ভাঁড়ারা ইউনিয়নস্থ গঙ্গাধরদিয়ার ত্রাণের ব্রিজ হতে আক্কাজের বাড়ি পর্যন্ত ১০৯০ মিটার হেরিন বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। দুটি রাস্তার মোট দৈর্ঘ্য ১৫০০ মিটার। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮৩ লক্ষ ৫৮ হাজার টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রাস্তা নির্মাণ এ কাজ বাস্তবায়ন করবেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশফিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, হেমায়েতপুর ১,২,৩ ইউনিয়ন (৩য় পাতায় দেখুন)
(শেষ পাতার পর)আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান শেখ সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গ্রামীণ রাস্তাগুলোর উন্নয়ন ঘটানোর মধ্য দিয়ে সাধারণ মানুষের নানাবিধ উন্নয়ন সাধনের লক্ষ্যে উদ্বোধন কৃত রাস্তা পেয়ে এলাকার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আরও খবর

অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গু‌লি ক‌রে, কু‌পি‌য়ে হত্যা ঈশ্বরদীতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গু‌লি ক‌রে, কু‌পি‌য়ে হত্যা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলার অভিযোগ: ছয়‌জনকে কুপিয়ে জখম,  স্বর্ণালংকার লুট পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলার অভিযোগ: ছয়‌জনকে কুপিয়ে জখম,  স্বর্ণালংকার লুট সাঁথিয়ার মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২, দু’টি হোন্ডা আগুন সাঁথিয়ার মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২, দু’টি হোন্ডা আগুন পাবনার ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানি কে অর্থদণ্ড পাবনার ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানি কে অর্থদণ্ড বেড়ায় যমুনা নদীর তীর রক্ষায় অভিযান: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা বেড়ায় যমুনা নদীর তীর রক্ষায় অভিযান: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা ডিবি পাবনার অভিযানে অস্ত্রভাণ্ডার উদ্ধার, কুখ্যাত ‘কিলার জাহিদ’ গ্রেফতার ডিবি পাবনার অভিযানে অস্ত্রভাণ্ডার উদ্ধার, কুখ্যাত ‘কিলার জাহিদ’ গ্রেফতার নির্বাচন সামনে রেখে পাবনায় যৌথ বাহিনীর রোড পেট্রোলিং ও চেকপোস্ট জোরদার নির্বাচন সামনে রেখে পাবনায় যৌথ বাহিনীর রোড পেট্রোলিং ও চেকপোস্ট জোরদার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.