হেযবুত তওহীদ সদস্যদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা, আহত- ১৩

প্রকাশিত: 19 January 2025, 11:20:34 PM

মোঃ সিয়াম

পাবনায় হেযবুত তওহীদ সদস্যদের উপর অতর্কিত হামলা করেছে সন্ত্রাসী গোষ্ঠী। এতে আহত হয়েছে অন্তত ১৩ জন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আজ রাত সাড়ে আটটার দিকে পাবনার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর নফসারের ভাটা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, ২০ থেকে ২৫ জন স্থানীয় সন্ত্রাসী বাহিনী আগ্নেয়অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হেযবুত তওহীদ সদস্যদের উপর অতর্কিত হামলা করে। হামলায় হেযবুত তওহীদের ১৩ জন সদস্য আহত হয়। পরে সন্ত্রাসীরা পুলিশ আসার খবর পেলে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। ধর্মীয় আদর্শিক দ্বন্দ্বের কারণে সংঘাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সার্বিক নিরাপত্তায় ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.