হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার

প্রকাশিত: 25 August 2025, 1:06:05 PM


হাকিমপুর উপজেলা প্রতিনিধি:

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণ রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।হিলি স্থল বন্দরের অভ্যন্তরে কাঁচা মরিচ বেচাকেনা করছেন ব্যবসায়ীরা।প্রতি কেজি কাঁচামরিচ ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।চলতি বাজারের দামের তুলনায় ৫০ থেকে ৬০ টাকা কমে বিক্রি হচ্ছে কাঁচামরিচ।তবে আমদানিকৃত কাঁচামরিচের মান তুলনামূলক খারাপ এবং অতিরিক্ত গরম হওয়ায় মরিচ পচে যাওয়ায় চাহিদা ও দামও কমেছে।
ব্যবসায়ীরা জানান,অতিরিক্ত গরমে আমদানি কৃত কাঁচামরিচ পচে যাওয়ায় পাশাপাশি মান খারাপ হয় দাম কমেছে।ব্যবসায়ীরা বলেন গত সপ্তাহে মরিচ ১৭০ থেকে ১৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। কিন্তু এ সপ্তাহে শনিবার থেকে দাম আরো কমে থেকে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান,চাহিদা তুলনায় কাঁচামরিচের আমদানি বেড়ে যাওয়ায় দাম কমেছে। তবে কাঁচা মরিচ আমদানি বেশি হলেও বন্দরে ক্রেতা নেই।
হিলি কাস্টমস সূত্রে জানা যায়,হিলি স্থলবন্দর দিয়ে প্রতি মেট্রিক টন কাঁচা মরিচ ৫০০ ডলারে শুল্কায়ন করা হয়েছে।এতে প্রতি কেজিতে শুল্ক দিতে হয়েছে ৩৬ টাকা৭৮ পয়সা।চলতি মাসের শুরু থেকে শনিবার পর্যন্ত ভারতীয় ১৬৯টি ট্রাকে মোট ৩০৮টন কাঁচা মরিচ আমদানি হয়েছে হিলি স্থল বন্দর দিয়ে।

আরও খবর

হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময় প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময় তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে, এবার যা যা নিয়ে এলো পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে, এবার যা যা নিয়ে এলো

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.