পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে, এবার যা যা নিয়ে এলো

প্রকাশিত: 22 December 2024, 9:14:51 PM

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) ভিড়েছে পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে জাহাজটি ৮১১টি (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে বন্দরে পৌঁছায়। এর আগে বেলা ২টার দিকে জাহাজটিকে চট্টগ্রামে বোট ক্লাবের পাশে দিয়ে বন্দরে দিকে যেতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছে শিপিং এজেন্ট কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা।

তিনি বলেন, জাহাজটি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে ৮১১টি কনটেইনার নিয়ে এসেছে। এর মধ্যে ৮৬ শতাংশ পণ্য পাকিস্তান থেকে এবং বাকি ১৪ শতাংশ সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে ১১৩টি কনটেইনার নিয়ে করাচি যায় জাহাজটি। পরে করাচি থেকে আরও ৬৯৮টি কনটেইনার বোঝাই করে চট্টগ্রামে আসে। প্রথমবারের তুলনায় এবার জাহাজটি কম সময়ে দ্বিগুণ কনটেইনার এনেছে। এতে ব্যবসায়ীদের খরচও সাশ্রয় হয়েছে।চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপ-কমিশনার সাইদুল ইসলাম জানান, আইজিএমের (ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট) ঘোষণা অনুযায়ী, জাহাজটিতে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। এর মধ্যে ২৮৫ কনটেইনারে রয়েছে ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগ চিনি, যার ওজন প্রায় সাড়ে ৭ হাজার টন।

এছাড়া অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে, ১৭১ কনটেইনার ডলোমাইট (গ্লাস তৈরির কাঁচামাল), ১৩৮ কনটেইনার সোডা অ্যাশ (সিমেন্টের কাঁচামাল), ৪৬ কনটেইনার কাপড়ের রোল, ১৮ কনটেইনার আলু এবং ২০ কনটেইনার আখের গুড়।

এমভি ইউয়ান জিয়ান ফা ঝং জাহাজটি সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান থেকে আমদানি পণ্য দ্রুত সময়ে পৌঁছে দিয়ে ব্যবসায়িক খরচ কমিয়ে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও জানান তিনি।   

আরও খবর

হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময় প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময় তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.