সাঁথিয়ায় হত্যাকান্ডের ঘটনায় লুটপাটের আশংকায় স্বজনদের বাড়িতে গরু নিয়ে যাচ্ছেন আসামী পক্ষ

প্রকাশিত: 8 June 2022, 10:28:10 AM

পিপ : পাবনার সাঁথিয়ায় হত্যাকান্ডের ঘটনায় বাড়িঘর লুটপাট আতংকে আসামী পক্ষের লোকেরা গরু নিয়ে যাচ্ছে তাদের স্বজনদের বাড়িতে। এ ব্যাপারে সাঁথিয়া থানা পুলিশ গরুর নিজ মালিক প্রমাণ সাপেক্ষে তাদের গরু স্বজনদের বাড়িতে নিয়ে যেতেসহযোগিতা করেছেন। নিজের গরু সরিয়ে যেন কোন গরুর মালিক লুটপাটের অভিযোগ না দেয় সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছেন। এ দিকে হত্যাকান্ডের পর পরই এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশী টহল জোরদার করা হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, হত্যাকান্ডের পর যেন কোন অসাধু চক্র আসামী পক্ষের লোকজনের বাড়িতে হামলা বা লুটপাট করতে না পারে সেই লক্ষে তাদের সম্পদ রক্ষার্থে ওই এলাকায় পুলিশী নিরাপত্তা জোড়দার করা হয়েছে। সেই সাথে কেউ যদি তাদের গরু বাছুর নিজ হেফাজতে তাদের স্বজনদের নিকট নিয়ে যেতে চায় সে ক্ষেত্রে পুলিশ সহযোগীতা করছে। উল্লেখ্য, গত শনিবার রাতে (৪জুন) পাবনার সাঁথিয়ায় আঃ মতিন (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সে সাঁথিয়া পৌরসভাধীন পুটিপাড়া গ্রামের মহির উদ্দিন ওরফে মহেরের ছেলে। এ ঘটনায় জুয়েল (৪০) নামের একজন আহত হয়। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বাদী হয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজকে প্রধান আসামী করে ১৯ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ বর্তমান ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজসহ দুইজনকে গ্রেফতার করেছে।

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.