হুমায়ূন কবির ॥ পাবনার উত্তর শালগাড়ীয়া শ্মশান গেটের সামনে ইসমাইলের চায়ের দোকান সহ লিটন প্রাং এর বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনার সূত্রপাত হয়। চাঁদার টাকা না পাওয়ায় পার্শ্ববর্তী সিংগা গ্রামের মকুলের ছেলে শিমুল ও তার সন্ত্রাসী বাহিনীর লোকজন এই হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। তাৎক্ষণিক ৯৯৯ এ কল করলে পুলিশ চলে আসায় পালিয়ে যায় সন্ত্রাসীরা। ভুক্তভোগী লিটন বলেন সাতদিন আগে আমি জমি বিক্রি করলে শিমুল আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে গত রাতে সে আবার টাকা চাইলে আমি দিতে অস্বীকার করলে আমার বুকে লাথি মেরে ফেলে দেয় এর পরে আরো লোকজন নিয়ে এসে আমার দুলাভাই ইসমাইলের চায়ের দোকান সহ দুটি টিনের ঘর সহ আমার বসত ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। উচ্চস্বরে আমাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে আমরা সপরিবারে পালিয়ে শ্মশানে আশ্রয় নেই । এসময় আমরা ৯৯৯ এ কল করলে পুলিশ চলে আসে ও আমি প্রানে বেঁচে যাই। এসময় সন্ত্রাসীরা নগদ দুই লাখ দশ হাজার টাকা, ৪৫ হাজার টাকা মূল্যের সোনার চেইন, দোকান থেকে নগদ ও মালামাল সহ প্রায় ৩৫০০০ টাকার ক্ষয় ক্ষতি করে বলে জানায় লিটন। এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জের নিকট জানতে চাইলে তিনি বলেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত চলমান আছে তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।
শালগাড়িয়ায় চাঁদার টাকা না পেয়ে দোকান-বসতবাড়ি ভাংচুর ও লুটপাট
প্রকাশিত: 9 June 2022, 10:03:17 AM
আরও খবর
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা
মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত
পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন