তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ১-এ পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী বাণিজ্যিক বিমানটি অবতরণ করে। বিমানবন্দরের বুংগা রায়া কমপ্লেক্সে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।
বিমানবন্দরে পৌঁছানোর পর ড. ইউনূস রয়্যাল মালয় রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের ২৮ সদস্যের একটি চৌকস দলের গার্ড অব অনার পরিদর্শন করেন। এই গার্ড অব অনার দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহদ মাসরুর হিদায়াত মাসরি। সফরসঙ্গী হিসেবে কয়েকজন উপদেষ্টা ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা তার সঙ্গে রয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যা মূলত গত বছরের অক্টোবরে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের একটি ফিরতি সফর।
সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার পারদানা পুত্রা কমপ্লেক্সে ড. ইউনূসকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা, পর্যটন ও প্রতিরক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। এছাড়া প্রতিরক্ষা, জ্বালানি, সেমিকন্ডাক্টর সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য প্রচারের লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড. ইউনূসের সম্মানে একটি আনুষ্ঠানিক ভোজের আয়োজন করবেন। সফরের শেষ দিন বুধবার ড. ইউনূস একটি জনসভায় বক্তব্য রাখবেন এবং ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) থেকে সামাজিক ব্যবসায় সম্মানসূচক ডক্টর অব ফিলোসফি ডিগ্রি গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি ইউকেএম ও ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের নেটওয়ার্ক সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ১৩.৩৫ বিলিয়ন রিঙ্গিত বা ২.৯২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ৫.১ শতাংশ বেশি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। মালয়েশিয়া মূলত পেট্রোলিয়ামজাত পণ্য, পাম তেল ও রাসায়নিক দ্রব্য রপ্তানি করে এবং বাংলাদেশ থেকে টেক্সটাইল, জুতা ও বিভিন্ন প্রস্তুত পণ্য আমদানি করে। ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের এই মজবুত সম্পর্ক এই সফরের মাধ্যমে আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বা উইসমা পুত্রা।
২০২৪ সালে মালয়েশিয়া ও বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছিল ১৩.৩৫ বিলিয়ন রিঙ্গিত (২.৯২ বিলিয়ন মার্কিন ডলার), যা ২০২৩ সালের তুলনায় ৫.১ শতাংশ বেশি।
দেশটির উইসমা পুত্রা জানায়, এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা বাড়াবে, যা ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে গড়ে ওঠা মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।
ক্যাম্প অফিস: ১১/৫ কলাবাগান, ঢাকা, ১২০৫ ইমেইল: info@.com Phone: +88 01715 800 701
আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম, শিক্ষা, পর্যটন ও প্রতিরক্ষা খাতে অগ্রগতি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু অন্তর্ভুক্ত থাকবে।










আপনার কমেন্ট লিখুন