সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ভাই মাহের আল-আসাদ এবং তাদের চাচাতো ভাই আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধকালীন অপরাধের বিচার শেষে মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে রাশিয়ায় নির্বাসনে থাকা বাশার আল-আসাদ এবং তার ভাই মাহের আল-আসাদের অনুপস্থিতিতেই এই রায় কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের বিচারক আল-আরিয়ান জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া গেছে যে, বাশার আল-আসাদ সর্বোচ্চ নীতিনির্ধারক হিসেবে রাষ্ট্রীয় বাহিনীকে মানবতাবিরোধী অপরাধ, পূর্বপরিকল্পিত হত্যা ও নির্যাতনের কাজে ব্যবহার করেছিলেন।
অন্যদিকে, রাজনৈতিক নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আতেফ নাজিবকে সরাসরি আদালতে হাজির করে এই দণ্ড শোনানো হয়। গত বছরের জানুয়ারিতে গ্রেফতার হওয়ার পর তাকে বন্দীদের খাঁচায় রেখেই বিচারক রায় প্রদান করেন। ২০১১ সালে দ্রা প্রদেশে আন্দোলনকারীদের ওপর নাজিবের নির্মম দমন-পীড়নই দেশজুড়ে গৃহযুদ্ধের সূচনা করেছিল। তার বিরুদ্ধে শিশু হত্যা ও নির্যাতনের মাধ্যমে মৃত্যুর মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে।
২০২৪ সালে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে রাশিয়ায় নির্বাসিত থাকা বাশার আল-আসাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যা, নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়ায় অনুপস্থিতিতেই এ রায় কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।
২০১১ সালে দ্রা প্রদেশে আন্দোলনকারীদের ওপর তার নির্মম দমন-পীড়নই পরবর্তীতে দেশজুড়ে গৃহযুদ্ধের জন্ম দিয়েছিল।








আপনার কমেন্ট লিখুন