ডেস্ক নিউজ ॥ দাপ্তরিক কাজে ব্যবহার করার জন্য জমির আরএস খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফায়েড কপি পেতে গ্রাহকের খরচ হবে মাত্র ৪৫ টাকা। আর এতে সময় লাগবে মাত্র তিন দিন। এছাড়া দেশের যে কোনো স্থান থেকে ঢাকা কালেক্টরেটের ভার্চুয়াল রেকর্ড রুমে (ষধহফ.মড়া.নফ কিংবা ৎংশ.ষধহফ.মড়া.নফ ওয়েবসাইটে) ঢুকে ঢাকা জেলার আরএস খতিয়ান ও মৌজা ম্যাপ দেখা যাবে। বুধবার (৮ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাত্র ৪৫ টাকার বিনিময়ে মোবাইল কিংবা অনলাইনে পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করে, সরাসরি কিংবা ডাকযোগে তিন কার্যদিবসের মধ্যে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফায়েড কপি পাওয়া যাবে।
মৌজা ম্যাপ পাওয়ার জন্য ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে সিট নম্বর বাছাই করতে হবে। এরপর ‘ক্যাপচা’র যোগফল লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলে মৌজা ম্যাপ/নকশা প্রদর্শিত হবে। সার্টিফায়েড কপি পেতে সার্টিফায়েড বা অনলাইন কপির বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। প্রদর্শিত ফরমটি পূরণ করার পর, প্রয়োজনীয় ফি মোবাইল ব্যাংকিং বা অনলাইনে মাধ্যমে দিয়ে তিনদিনের মধ্যে ডাকযোগে মৌজা ম্যাপ/নকশা সার্টিফায়েড কপি পাওয়া যাবে।
আরএস খতিয়ানের ক্ষেত্রে খতিয়ান নম্বর দিতে হবে। এরপর ‘ক্যাপচা’র যোগফল লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলে পর্চা/খতিয়ান প্রদর্শিত হবে। সার্টিফায়েড কপি পেতে সার্টিফায়েড বা অনলাইন কপির বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। প্রদর্শিত ফরমটি পূরণ করার পর, প্রয়োজনীয় ফি মোবাইল ব্যাংকিং বা অনলাইনে মাধ্যমে দিয়ে তিনদিনের মধ্যে ডাকযোগে মৌজা আরএস খতিয়ানের সার্টিফায়েড কপি পাওয়া যাবে।
মাত্র ৪৫ টাকায় মিলবে জমির খতিয়ানের সার্টিফাইড কপি
প্রকাশিত: 9 June 2022, 9:50:26 AM
আরও খবর
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা
মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত
পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন