সিরাজুল ইসলাম আপন (ভাঙ্গুড়া প্রতিনিধি) ॥ তুহিন ও রিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। দুজনেই দরিদ্র পরিবারের সন্তান। তাই পড়াশোনার পাশাপাশি তুহিন একটি চায়ের দোকানে কাজ করে। এক সময় তুহিন ও রিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে উভয় পরিবারেরসম্মতিতে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই অভাব-অনটনে তুহিন ও রিয়ার বনিবনা না হওয়ায় গত সোমবার বিকালে স্বামীর বাড়ীতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে রিয়া। এমনটাই দাবি করেছেন তুহিনের পরিবার। ঘটনাটি ঘটেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের খানমরিচ গ্রামে। তুহিন খানমরিচ গ্রামের মনির হোসেনের ছেলে ও রিয়া একই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই রিয়া ও তুহিনের বিভিন্ন বিষয়ে মত পার্থক্যের শুরু হয়। রিয়ার মা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করে। তাই রিয়া তুহিনকে নিয়ে ঢাকায় মায়ের পোশাক কারখানায় কাজ করতে চাচ্ছিল। রিয়ার পরিবারও এ বিষয়ে সমর্থন জানায়। তবে তুহিন ও তার পরিবার এলাকা ছেড়ে যেতে রাজি ছিল না। এ নিয়ে রিয়া ও তুহিনের মধ্যে ঝড়গাঝাটি চলে আসছিল। সোমবার বিকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান বলেন, পুলিশ ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ভাঙ্গুড়ায় প্রেমের বিয়ের ৯ মাস পরেই কিশোরীর আত্মহত্যা
প্রকাশিত: 8 June 2022, 10:53:49 AM
আরও খবর
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা
মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত
পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন