ভাঙ্গুড়ায় বি’স্ফো’রক মা’ম’লায় আওয়ামী লীগ নেতা বাকী বিল্লাহ গ্রে’প্তা’র

প্রকাশিত: 7 September 2025, 5:40:29 PM

স্টাফ রিপোর্টার:
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় (মামলা নং–০৪/২০২৫) বাকি বিল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাকি বিল্লাহ ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বাড়ি উপজেলার পাথরঘাটা গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বাকি বিল্লাহ আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে গোপনে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায়ও একটি মামলা রয়েছে।

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.