ভাঙ্গুড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: 2 October 2023, 3:36:19 PM

সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া(পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে দুই মাদক
ব্যবসায়ীকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। সোমবার (২ অক্টোবর)
ভোর রাতের দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের চর-ভাঙ্গুড়া খাঁপাড়া এলাকা থেকে তাদের আটক
করা হয়। আটককৃতরা হলেন, ভাঙ্গুড়া ইউনিয়নের চর-ভাঙ্গুড়া খাঁপাড়া গ্রামের মৃত ছাবদার
প্রাং এর ছেলে আসাদুল ইসলাম (৩৮) ও একই গ্রামের মোক্তার খাঁর ছেলে সোহেল রানা (৩৬)।

জানা যায়, ইউনিয়নের চর-ভাঙ্গুড়া আবু সাইদ মেম্বার এর বাগানে দুই ব্যক্তি অবৈধ
মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিকে
ভাঙ্গুড়া থানার এসআই (নিরস্ত্র) মঞ্জুর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজা
ব্যবসায়ী আসাদুল ও সোহেলকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ২০০ গ্রাম গাঁজা
উদ্ধার করে। এসময় তাদের কাছ থেকে গাঁজা বিক্রির আরো ২২,৭০০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ¦ মো. রাশিদুল ইসলাম জানান,
আটককৃত আসামীদেরকে ২০১৮
সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় মামলা রজ্জু করে সোমবার
সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে। মাদকের বিরুদ্ধে এধরণের অভিযান
অব্যহত থাকবে বলেও জানান তিনি।

সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া(পাবনা)

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.