ভাঙ্গুড়ায় অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা গ্রেফতার!!

প্রকাশিত: 19 June 2025, 11:11:52 AM

ভাঙ্গুড়া প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়ায় ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মামুন (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) বিকালের দিকে পুরাতন থানা গেট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. লোকমান হোসেন এর কনিষ্ঠ পুত্র ও পৌর এলাকার বাসিন্দা। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, সারা দেশে চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে বুধবার বিকালের দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতা মেহেদী হাসান মামুনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার  আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হবে।

জানা গেছে, মেহেদী হাসান মামুন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের ছেলে ও তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপি বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহর মামাতো ভাই। তার বিরুদ্ধে আওয়ামী লীগকে পুর্নবাসন ও সংগঠিত করা চেষ্টায় গোপনে মিটিং করা অভিযোগ রয়েছে। ৫ আগস্টে হাসিনা সরকারের পতনের পর আওয়ামীলীগের অনেক নেতা কর্মীরা পালিয়ে থাকলেও তিনি এলাকায় দাপটের সাথে চলাফেরা করছিলেন এবং নিয়মিত ব্যবসা পরিচালনা করছিলেন। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি আরও জানান, ডেভিল হ্যান্ট অভিযানে মামুন  কে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.