বিস্ফোরণে ক্ষতি প্রায় ১০ হাজার কোটি টাকা

প্রকাশিত: 9 June 2022, 10:59:41 AM

ডেস্ক নিউজ ॥ সীতাকুন্ডের কন্টেইনার ডিপোয় অগ্নিকান্ডে এখন পর্যন্ত অর্ধশত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শত শত মানুষ। শুধু মৃত্যুই নয়, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার কোটি টাকার মালামাল। অভ্যন্তরীণ কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) জানিয়েছে, শনিবার (৪ জুন) রাতে বিএম ডিপোয় অগ্নিকান্ডের ঘটনায় প্রাথমিকভাবে ১১০ মিলিয়ন ডলারেরও (৯ হাজার ৮১৩ কোটি টাকা) বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। বিকডার দেয়া তথ্যানুযায়ী, রফতানির জন্য ৮০০ টিইইউস (২০ ফুট দীর্ঘ কনটেইনার) বোঝাই তৈরি পোশাক এবং হিমাযড়ত খাদ্যপণ্য ছিল। আমদানি করা পণ্যবোঝাই কনটেইনার ছিল ৫০০টি এবং খালি কনটেইনার ছিল ৩ হাজার। জানা যায়, বেসরকারি বিএম কনটেইনার ডিপোয় প্রায় ৬০০ শ্রমিক কাজ করেন। ৩০ একর জায়গাজুড়ে অবস্থিত ডিপোটির কনটেইনার ধারণক্ষমতা ৬ হাজার ৫০০ টিইইউস। এর মধ্যে শনিবার ডিপোটিতে ৪ হাজার ৩০০ টিইইউস রফতানি, আমদানি ও খালি কনটেইনার ছিল। এই ব্যাপারে বিকডার সচিব রুহুল আমিন সিকদার জানিয়েছেন, প্রাথমিকভাবে ১১০ মিলিয়ন ডলারের বেশি পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে রফতানি কনটেইনারে ৪৫ মিলিয়ন ও আমদানি পণ্যের কনটেইনারের ক্ষেত্রেও ৪৫ মিলিয়ন ডলারের বেশি এবং অন্তত ২০ মিলিয়ন ডলারের খালি কনটেইনারের ক্ষতি হয়েছে। বিজিএমইএর সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী জানান, ডিপোতে যুক্তরাষ্ট্র ও ইউরোপে রফতানির জন্য পণ্যের চালান বোঝাই করা হয়। বেশির ভাগ পণ্য ছিল ‘প্রাণ’ ও ‘অনন্ত’ গ্রুপের। এর মধ্যে ইউরোপীয় একটি ব্র্যান্ডকে ১০০ টিইইউস পণ্য পাঠানোর কথা ছিল। এ ছাড়াও বেশ কিছু পণ্য মার্কিনভিত্তিক চেইন ক্লথ ব্র্যান্ড এইচঅ্যান্ডএমের জন্য চালানের অপেক্ষায় ছিল। তিনি আরও বলেন, ‘ডিপোয় যাদের পণ্য ছিল, তাদের তথ্য দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৯০০ কোটি টাকা মূল্যের রফতানি পণ্য একেবারে পুড়ে গেছে।

আরও খবর

হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময় প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময় তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.