বাড়ি থেকে অনলাইনে বিশেষায়িত স্বাস্থ্যসেবা পাবেন গ্রামবাসী -প্রধানমন্ত্রী

প্রকাশিত: 7 June 2022, 10:47:47 AM

ডেস্ক নিউজ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামীণ মানুষজন যেন ঘরে বসে চিকিৎসা পায়, সেজন্য সরকার উপজেলাগুলোতে অনলাইন-বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে। গতকাল সোমবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সুবর্ণজয়ন্তী উদ্ যাপন ও ১৪তম সমাবর্তনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা সুযোগ তৈরি করছি, যেন তারা (রোগীরা) তাদের নিজ অবস্থান ও উপজেলায় থেকে বিশেষায়িতচিকিৎসা পেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার প্রতিটি উপজেলা হাসপাতালে ওয়েব ক্যামেরা স্থাপন করেছে। আমরা এটিকে (ওয়েব ক্যামেরার মাধ্যমে অনলাইন পরিষেবা) আরও উন্নত করবো। আমরা এ পরিকল্পনা (৩য় পাতায় দেখুন)
(১ম পাতার পর)গ্রহণ করেছি, যেন তারা (রোগীরা) অনলাইনে বিশেষায়িত চিকিৎসা নিতে পারে। শেখ হাসিনা বলেন, যদিও সরকার এরই মধ্যে এ সুবিধা তৈরি করেছে, এটি আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে, যাতে রোগীদের ঢাকায় আসতে না হয়। বরং তারা নিজ এলাকায় অবস্থান করে বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিতে পারে।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের পরামর্শ বিশেষজ্ঞের ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের পরামর্শ বিশেষজ্ঞের প্রথম দেখায় প্রেম: বিজ্ঞান কী বলছে এই তীব্র অনুভূতির পেছনে? প্রথম দেখায় প্রেম: বিজ্ঞান কী বলছে এই তীব্র অনুভূতির পেছনে? ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণের পথে পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণের পথে বাংলাদেশে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে: গড় আয়ু কমে যেতে পারে ১০ থেকে ১৫ বছর বাংলাদেশে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে: গড় আয়ু কমে যেতে পারে ১০ থেকে ১৫ বছর শিমুল বিশ্বাসের আশু রোগমুক্তি কামনায় পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের দোয়া মাহফিল শিমুল বিশ্বাসের আশু রোগমুক্তি কামনায় পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের দোয়া মাহফিল পাবনায় ভুল চিকিৎসায় প্রাণগেলো গৃহবধূর!! পাবনায় ভুল চিকিৎসায় প্রাণগেলো গৃহবধূর!!

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.