পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণের পথে

প্রকাশিত: 21 September 2025, 10:59:54 AM

দেশের মানসিক স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত যোগ হতে যাচ্ছে। একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে এক হাজারে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার।শনিবার হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। তিনি জানান, কেবল শয্যা বৃদ্ধি নয়—মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন চিকিৎসক নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং অবকাঠামোগত উন্নয়নসহ একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুব শিগগিরই প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হবে।সচিব বলেন, “মানসিক স্বাস্থ্যসেবা খাতকে আরও কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাবনা মানসিক হাসপাতাল কেবল বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার জন্যও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।”১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি দীর্ঘদিন ধরেই দেশের মানসিক স্বাস্থ্যসেবার কেন্দ্রীয় ভরসাস্থল। প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা নেন। কিন্তু শয্যা সংকটের কারণে অনেক রোগীকেই ভর্তি করানো সম্ভব হয় না। এ নিয়ে দীর্ঘদিন ধরে আধুনিকায়ন ও শয্যা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা।স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, হাসপাতালের পরিচালকসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।সরকারি এ উদ্যোগ বাস্তবায়িত হলে মানসিক স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের পরামর্শ বিশেষজ্ঞের ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের পরামর্শ বিশেষজ্ঞের প্রথম দেখায় প্রেম: বিজ্ঞান কী বলছে এই তীব্র অনুভূতির পেছনে? প্রথম দেখায় প্রেম: বিজ্ঞান কী বলছে এই তীব্র অনুভূতির পেছনে? ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? বাংলাদেশে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে: গড় আয়ু কমে যেতে পারে ১০ থেকে ১৫ বছর বাংলাদেশে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে: গড় আয়ু কমে যেতে পারে ১০ থেকে ১৫ বছর শিমুল বিশ্বাসের আশু রোগমুক্তি কামনায় পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের দোয়া মাহফিল শিমুল বিশ্বাসের আশু রোগমুক্তি কামনায় পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের দোয়া মাহফিল পাবনায় ভুল চিকিৎসায় প্রাণগেলো গৃহবধূর!! পাবনায় ভুল চিকিৎসায় প্রাণগেলো গৃহবধূর!! খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু হাসপাতালে ভর্তি খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু হাসপাতালে ভর্তি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.