পাবনায় ভুল চিকিৎসায় প্রাণগেলো গৃহবধূর!!

প্রকাশিত: 19 August 2025, 12:33:50 PM

চিকিৎসকের ভুল চিকিৎসায় মুনজিলা খাতুন (১৮) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পেটের মধ্যে গজ ব্যান্ডেজ রেখে সেলাই করার কারণে মুনজিলার মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন তার পরিবার।

মুনজিলা আটঘরিয়া উপজেলার একদন্ত বারইপাড়া গ্রামের মো. আব্দুল্লাহর স্ত্রী এবং আতাইকুলা থানার শাঁখারীপাড়া গ্রামের মো: মোহামিন উদ্দিনের মেয়ে।

 মুনজিলার পারবারিক সুত্র জানায়, সিজারিয়ান অপারেশনের জন্য গত ২৭ জুলাই পাবনা শহরের হাসপাতাল রোডের দীপা ক্লিনিকে ভর্তি করা হয় মুনজিলা খাতুনকে। পাবনা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. নাজিয়া স্মরনীকা তার অপারেশন করেন। অপারেশনের চিকিৎসক ডা. নাজিয়া ভুলে মুনজিলার পেটের মধ্যে গজ ও ব্যান্ডেজ রেখে সেলাই করে দেন। 

২০ দিন পর ১৬ আগষ্ট পেট ফুলে অবস্থা খারাপের দিকে গেলে মুনজিলাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তার মৃত্যু হয়। 

ক্লিনিকের মালিক দোলোয়ার হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, রোগী ক্লিনিক থেকে সুস্থ হয়ে বাড়ি গেছেন। গ্রামের মানুষ হওয়ায় তারা সেনেটারী ন্যাপকিনের বদলে ন্যাকরা ব্যবহার করেছে। ফলে তা ভেতরে ঢুকে পড়ায় রোগীর মৃত্যু ঘটতে পারে। এ বিষয়ে ডা. নাজিয়া স্মরনীকার সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। তাই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক ফরিদপুরে পৃথক অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ফরিদপুরে পৃথক অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার পাবনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২, উদ্ধার ৬৪ পিস ট্যাপেন্টাডল পাবনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২, উদ্ধার ৬৪ পিস ট্যাপেন্টাডল

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.