খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু হাসপাতালে ভর্তি

প্রকাশিত: 17 August 2025, 11:45:07 AM

খুলনা প্রতিনিধিঃ

খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু হার্টের সমস্যার কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন এবং অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলি মনিরুজ্জামান মন্টুর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছে। তারা বলেন, “মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন। তিনি যেন আবার জনগণের সেবা দিতে সক্ষম হন।”

মনিরুজ্জামান মন্টু দীর্ঘদিন ধরে খুলনা জেলা ও স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। তার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তার সুস্থতা কামনা করে দোয়া জানিয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, মনিরুজ্জামান মন্টুর চিকিৎসা চলমান রয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবার ও দলের পক্ষ থেকেও সকলকে ধৈর্য ধরে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

আরও খবর

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.