ডেস্ক নিউজ ॥ সাড়ে তিন হাজার কোটির বেশি টাকা আত্মসাৎ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদারসহ ছয়জনকে আরও ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত বা কারা হেফাজতের নির্দেশ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালত। মঙ্গলবার পশ্চিমবঙ্গের কলকাতা নগর আদালতের আওতাভুক্ত বিশেষ আদালতের বিচারক জীবনকুমার সাধু এ নির্দেশ দেন।
১৪ দিনের কারা হেফাজত শেষে প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) ও তার পাঁচ সহযোগীকে আগামী ৫ জুলাই আদালতে পেশ করা হবে।
সবশেষ ৭ জুন পিকে হালদারসহ ছয়জনকে ১৪ দিনের কারা হেফাজতের নির্দেশ দিয়েছিলেন আদালত। এ হেফাজতের মেয়াদ শেষে আজ ছয়জনকে আদালতে তোলা হয়। আদালতে আজকের নির্দেশে তারা আরও ১৪ দিনের কারা হেফাজতে থাকবেন।
সাড়ে তিন হাজার কোটির বেশি টাকা আত্মসাৎ করে বাংলাদেশ থেকে পালিয়ে যান পিকে হালদার। তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি।
গত ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে পিকে হালদারকে গ্রেফতার করে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারা পিকে হালদারের পাঁচ সহযোগীকেও গ্রেফতার করে।
৭ জুন ইডি আদালতকে জানায়, পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন এলাকায় পিকে হালদারসহ তার সহযোগীদের ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছেন তারা। পিকে হালদার ও তার সহযোগীদের ৩০০ কোটি টাকার সম্পদ পাওয়ার কথাও আদালতকে জানিয়েছে ইডি।
পিকে হালদার আরও ১৪ দিনের কারা হেফাজতে
প্রকাশিত: 22 June 2022, 10:32:52 AM
আরও খবর
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা
মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত
পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন