স্টাফ রিপোর্টার ॥ পাবনায় ৪৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল দুপুর পৌনে ২ টার দিকে র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে ‘পাবনা জেলার পাবনা থানাধীন গোপালপুর সাকিনস্থ টেকনিক্যাল মোড়স্থ আব্দুল হালিম (৭০) এর খাবার হোটেলের পূর্ব পাশের্^ পাঁকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত আসামী ১। মোঃ মতিউর রহমান (৩৪), পিতা- মৃত মফিজ উদ্দিন কারী, সাং-গনেশপুর, থানা-আতাইকুলা, ২। মোঃ সবুজ হোসেন (৩২), পিতা-আব্দুর রহমান, সাং-সিদ্ধিনগর, থানা-সাঁথিয়া, উভয় জেলা-পাবনাদ্বয়’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ৪৮৫ (চারশত পঁচাশি) পিস অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ইয়াবা, মোবাইল ০৩টি ও সিম ০৪টি এবং নগদ ৪৩৫০/- (চার হাজার তিনশত পঞ্চাশ) টাকা উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা নিজ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।
পাবনায় ৪৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত: 10 June 2022, 9:59:45 AM
আরও খবর
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা
মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত
পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন