স্টাফ রিপোর্টার ॥ পাবনার সুজানগর থেকে ২৭০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গত শনিবার বিকাল সোয়া তিনটার দিকে র্যাব-১২, সিপিসি-২ পাবনা র্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে সুজানগর থানাধীন হুদারপাড়া (তাঁতিবন্দ) এলাকায় অভিযান পরিচালনা করে একই এলাকার মৃত আজিজ মোল্লার ছেলে মোঃ টুটুল মোল্লা (৩৪) ও মোঃ মতিন মোল্লার ছেলে আল আমিন মোল্লা (৩০) কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২৭০ (দুইশত সত্তর) গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা, মোবাইল-০২ টি, সীম-০৩টি এবং ০১টি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবত গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাবনাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানায় র্যাব। এ ব্যাপারে সুজানগর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
পাবনায় ২৭০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
প্রকাশিত: 6 June 2022, 5:06:54 PM
আরও খবর
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা
মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত
পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গুলি করে, কুপিয়ে হত্যা
পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলার অভিযোগ: ছয়জনকে কুপিয়ে জখম, স্বর্ণালংকার লুট

আপনার কমেন্ট লিখুন