নিজস্ব সংবাদদাতা ॥ পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তারের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন। বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, সিভিল সার্জন ডাক্তার মনিসর চৌধুরী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন, বি আর টি এ এর সহকারী পরিচালক আব্দুল হালিম, মোটরজান মালিক সমিতির নেতৃবৃন্দ, জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বলেন আইনের যথাযথ প্রয়োগ করতে হবে এবং সড়ক-মহাসড়ক থেকে অবৈধ নসিমন, করিমন, ভটভটি, ইত্যাদি যানবাহন জনচলাচল না করে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। যারা যানবাহন চালান তারা যেন অযথা হর্ন না বাজান এ বিষয়ে তাদের সচেতন হতে হবে। জেলাতে বিভিন্ন এলাকায় গড়ে তুলতে হবে, যেমন একটা নির্দিষ্ট এলাকা থাকবে যেখানে শিল্প হবে, আরেকটা এলাকা থাকবে যেখানে শুধু আবাসিক এলাকা হবে, আর একটা এলাকা থাকবে যেখানে শুধু হসপিটাল হবে, ইত্যাদি।এভাবে যদি আমরা এলাকা ভাগ করে দেই তাহলে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে আমরা সকলে বাঁচতে পারব। বিভিন্ন এলাকায় শব্দ দূষণের মাত্রা স¤পর্কে সাইনবোর্ড টাঙিয়ে দিতে হবে যাতে কেউ সেই মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি না করে। সর্বোপরি শব্দ দূষণ স¤পর্কে সকলকে সচেতন হতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে।
পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কর্মশালা
প্রকাশিত: 8 June 2022, 10:44:21 AM
আরও খবর
ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ
ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের পরামর্শ বিশেষজ্ঞের
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
প্রথম দেখায় প্রেম: বিজ্ঞান কী বলছে এই তীব্র অনুভূতির পেছনে?
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা

আপনার কমেন্ট লিখুন