নিজস্ব সংবাদদাতা ॥ মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত পরিকল্পনা নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে কর্মশালা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সহায়তায় জেলা পরিষদের রশিদ হলে এ কর্মশালার আয়োজন করে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। কর্মশালায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা মনিসর চৌধুরী, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মাঞ্জুুরুল ইসলাম, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক রাকিবুজ্জামান খান। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, দপ্তর প্রধান, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। কর্মশালায় জানান হয়, পাবনায় বিগত বছরে ২৩শটি মাদক মামলায় গ্রেফতার করা হয় প্রায় ২৭শ মাদকব্যবসায়ীকে। উদ্ধার করা হয় বিপুল পরিমান মাদকদ্রব্য।
পাবনায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত: 4 June 2022, 1:03:41 PM
আরও খবর
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা
মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত
পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন