পাবনার ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানি কে অর্থদণ্ড

প্রকাশিত: 8 March 2026, 2:54:01 PM

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার এলাকায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার (৭ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে কয়েকটি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৯ ও ৪০ ধারায় জুয়েল বস্ত্রবিতানে ৫ হাজার টাকা এবং অন্যান্য আরও তিনটি দোকান মালিক কে মোট ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এতে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় তাকে সহযোগিতা করেন পুলিশ প্রশাসনের সদস্যরা। অভিযানের সময় উপস্থিত ক্রেতা ও অন্যান্য ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করা হয় এবং সকল দোকানিকে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন না করলে বা নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.