পাবনায় সাংবাদিক মোবারক বিশ্বাসের সংবাদ সম্মেলন: মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

প্রকাশিত: 6 November 2025, 8:29:01 PM

পাবনা প্রতিনিধি:
সাংবাদিকের নামে দায়ের করা চারটি মিথ্যা মামলা প্রত্যাহার ও এসব মামলার মাধ্যমে হয়রানির অভিযোগে জড়িত পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক মোবারক বিশ্বাস।
গতকাল (বুধবার) দুপুরে পাবনা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক মোবারক বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী কানিজ ফাতেমা ও বড় বোন বিলকিস বেগম।

মোবারক বিশ্বাস জানান, ২০২৫ সালের ১৪ মার্চ এক ‘গায়েবী চাঁদাবাজি মামলায়’ পুলিশ তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। মাত্র চার দিন পর তাঁর নামে পাবনা বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলা (জিআর নং–৫০৩)-এ অজ্ঞাত আসামি হিসেবে আবারও গ্রেফতার দেখানো হয়। এরপর এক মাস পর ঈশ্বরদী ভাংচুর ও অগ্নিসংযোগ মামলা (জিআর নং–৫৩০) এবং পরে বিস্ফোরক দ্রব্য আইনে চাটমোহর থানায় মামলা (জিআর নং–০৩)-এও তাঁকে আসামি করা হয়।

তিনি অভিযোগ করেন, প্রায় সাড়ে ছয় মাস হাজতবাস শেষে জামিনে মুক্তি পাওয়ার আগমুহূর্তে ডিবি পুলিশ তাঁকে পুনরায় গ্রেফতার করে। সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে মুচলেকা দিয়ে তাঁকে না ধরার আশ্বাস দিলেও, পরে আবারও নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে জেলে পাঠানো হয়।

মোবারক বিশ্বাস বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পক্ষে নিউজ প্রকাশের পর থেকেই তাঁকে হয়রানি করা হচ্ছে। এ ছাড়া, তিনি পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম-এর বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের বিষয়ে একটি সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে তাঁকে টার্গেট করা হয় বলে দাবি করেন।

তিনি আরও জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে তাঁর ভাই স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগসাজশ করে পুলিশকে ব্যবহার করে তাঁকে গ্রেফতার করায়। এমনকি পুলিশের উপস্থিতিতেই তাঁর স্ত্রী কানিজ ফাতেমাকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরবর্তীতে লোক দেখানো গ্রেফতারের পর পুলিশ রাতে তাঁর ভাইকে আবার ছেড়ে দেয়।

২০২৪ সালের ৫ আগস্ট শহীদ চত্বরে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রার সময়ও তাঁর ওপর প্রকাশ্যে হামলা হয় বলে দাবি করেন মোবারক বিশ্বাস। কিন্তু ওই ঘটনার মামলাও পুলিশ ফাইনাল রিপোর্ট দেয়।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,

একজন সাংবাদিক যদি ন্যায়বিচার না পায়, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে?”

মোবারক বিশ্বাস অভিযোগ করেন, পাবনার এসপি আলী মর্তুজা খান তাঁর বিরুদ্ধে এবং আরও তিনজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে জেলে পাঠিয়েছেন। তিনি বলেন,

এই এসপি যেখানেই বদলি হোন না কেন, সাংবাদিক নির্যাতনকারী কর্মকর্তা হিসেবে যেন তাঁকে সবাই চেনে।”

তিনি দোষী পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, মামলা প্রত্যাহার এবং নিজের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

মোবারক বিশ্বাস বর্তমানে এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি এবং দৈনিক খবরপত্রের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.