ডিবি পাবনার অভিযানে অস্ত্রভাণ্ডার উদ্ধার, কুখ্যাত ‘কিলার জাহিদ’ গ্রেফতার

প্রকাশিত: 17 January 2026, 1:15:18 PM


স্টাফ রিপোর্টার


পাবনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ এক কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, পাবনা জেলা পুলিশের সার্বিক নির্দেশনা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাদক ও সন্ত্রাস দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ১৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে অভিযানটি পরিচালিত হয়।
ডিবি পাবনার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম পাবনা সদর থানাধীন দিলালপুর বজলুল হক রোড এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানের সময় ফ্ল্যাটের গেস্টরুম থেকে মোঃ জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদ (৪৮) কে আটক করা হয়। তিনি কাশিপুর পশ্চিমপাড়া এলাকার মৃত বাচ্চু সরদারের ছেলে।
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে
দুই নলা ও এক নলা ওয়ান শুটার গান,
১২ বোর কার্তুজ,
ধারালো তলোয়ার ও চাইনিজ কুড়াল,
.২২ বোর রিভলবারের রিভলভিং চেম্বার,
তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার,
দুইটি লোহার স্প্রিং,
একটি ইলেকট্রিক ড্রিল মেশিন
এবং একটি হ্যাকসো ব্লেড।
ডিবি জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনের ১৯এ ও ১৯(ফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত জাহিদের বিরুদ্ধে ২০১৬ সালের আলোচিত পাবনা হেমায়েতপুর আশ্রমের পাণ্ডে হত্যা মামলা, এক জনপ্রতিনিধির হাত কেটে দেওয়ার মামলাসহ একাধিক মাদক ও সহিংসতা সংক্রান্ত মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনা জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.